গরমের দিনে একটু প্রশান্তির খোঁজে অনেকেই ঠান্ডা পানীয়ের দিকে ঝুঁকেন। ঘরেই সহজ উপকরণে তৈরি করা যায় এমন এক ভিন্ন স্বাদের পানীয় হলো কফি-দুধের স্মুদি। কফির হালকা তেতো স্বাদের সঙ্গে দুধের মোলায়েম মিষ্টতা মিলে এটি হয়ে ওঠে সতেজ ও সুস্বাদু এক পানীয়।

যেভাবে তৈরি করবেন

এই স্মুদি তৈরির জন্য এক লিটার দুধের সঙ্গে এক চামচ কফি পাউডার, এক কাপ আইসক্রিম, পরিমাণমতো গুঁড়ো দুধ, কয়েকটি বাদাম ও স্বাদমতো চিনি নিতে হবে। এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ মিশ্রণ তৈরি করতে হবে।

পরিবেশন

পরিবেশনের সময় গ্লাসে কয়েকটি বরফের টুকরো দিয়ে তাতে স্মুদি ঢেলে নিন। ওপরে আইসক্রিম, বাদাম কুচি, সামান্য গুঁড়ো দুধ ও কফি পাউডার ছিটিয়ে দিলে স্বাদ ও সৌন্দর্য—দুটিই বাড়বে।

সহজ প্রস্তুত প্রণালী আর ভিন্ন স্বাদের কারণে গরমে এই কফি-দুধের স্মুদি হতে পারে স্বস্তির একটি দারুণ পছন্দ।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews