নিউ জার্সিতে জার্মানি–ইকুয়েডর ম্যাচে কে জিতবে, তা নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী আগেই করেছিল ওরাংওটাং ওয়াল্টার।

ডর্টমুন্ড চিড়িয়াখানার এই ওরাংওটাংটির অনুমান ছিল—জার্মানির বিপক্ষে জিতবে ইকুয়েডর। ম্যাচ শেষে সেই কথাই ফলে গেল। জার্মানির বিপক্ষে ২-১ গোলে এক অবিস্মরণীয় জয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ইকুয়েডর।

- Advertisement -

এর আগে এই ওরাংওটাংয়ের দুটি ভবিষ্যদ্বাণী মিলেছে। আগের ম্যাচগুলোতে কুরাসাও এবং আইভরিকোস্টের বিপক্ষে জার্মানির জয়ী হওয়ার সঠিক পূর্বাভাস দিয়েছিল ওয়াল্টার।

ইকুয়েডরের বিপক্ষে জার্মানির একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামেন কোচ ইউলিয়ান নাগলসমান। ফরোয়ার্ড দেনিজ উনদাভকে বেঞ্চেই বসে থাকতে হয় এ ম্যাচে। বিশ্বকাপে এ পর্যন্ত বদলি হিসেবে নেমে ৩ গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেন উনদাভ।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews