বরিশালে আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, বেঞ্চে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে (লিংকন) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার দুপুরে আদালত চত্বর থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনার পর আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ আইনজীবী সমিতির সভাপতিকে তাঁর চেয়ার থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক করার কারণ জানতে চাইলে বলা হয়েছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। তিনি বলেন, সমিতির সভাপতিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews