কেবল নিরাপদ মাংস বাছাই করলেই হবে না; বরং সেটির পানি বা রস যাতে এদিক–সেদিক ছড়িয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বাজার বা সুপারশপে মাংস নেওয়ার পর তা আপনার ব্যাগ বা কার্টে ঢোকানোর আগে ভালোভাবে মুড়িয়ে নিন।
ব্যাগ বা কার্টের একেবারে নিচের অংশে রাখুন মাংস, যাতে অন্য কোনো খাদ্যসামগ্রীতে মাংসের রস গড়িয়ে না পড়ে। মাংস বহন করার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করা ভালো। ফ্রিজে সংরক্ষণের সময় মাংস আলাদা এয়ারটাইট (বায়ুরোধী) বক্স কিংবা জিপলক ব্যাগে রাখা উচিত। খেয়াল রাখতে হবে, ফ্রিজের অন্যান্য খাবারেও যেন মাংসের রস লেগে না যায়।
বিদ্যুৎ–বিভ্রাটে ফ্রিজে সংরক্ষিত খাবার সহজে নষ্ট হয়ে যেতে পারে। লোডশেডিং হলে সেই সময় ফ্রিজের দরজা যতটা সম্ভব কম খোলা উচিত।