মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ওয়েব ব্রাউজার থেকেই অডিও এবং ভিডিও কল করার নতুন সুবিধা চালু করেছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) চালু হওয়া এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আর আলাদা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড না করেই সরাসরি ব্রাউজার থেকে কল করতে ও গ্রহণ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিভিন্ন ডিভাইসের মধ্যে ব্যবহার আরও সহজ ও নির্বিঘ্ন করতে নতুন এই সুবিধা চালু করা হয়েছে। বিশেষ করে যারা শেয়ার করা কম্পিউটার ব্যবহার করেন, অফিসের এমন ল্যাপটপে কাজ করেন যেখানে অ্যাপ ইনস্টল করার অনুমতি নেই, অথবা ব্রাউজার ব্যবহারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন—তাদের জন্য এই ফিচারটি কার্যকর হবে।

হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন ওয়েব কলিং সুবিধায় একক ও গ্রুপ—উভয় ধরনের অডিও এবং ভিডিও কল করা যাবে। পাশাপাশি স্ক্রিন শেয়ারিং, রিয়্যাকশন এবং কল হিস্ট্রি ও ফেভারিটস দেখার জন্য আলাদা ‘কলস’ ট্যাবও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া ব্যবহারকারীদের জন্য ‘কল ট্রান্সফার’ নামে নতুন একটি ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে চলমান গ্রুপ কল মোবাইল ফোন থেকে ডেস্কটপ বা অন্য ডিভাইসে স্থানান্তর করা যাবে, তাও কল কেটে পুনরায় যুক্ত হওয়ার প্রয়োজন ছাড়াই।

গ্রুপ কলকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে ‘ওয়েটিং রুম’ ফিচারও যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। কোনো কল লিংক তৈরির সময় ‘রিক্যুয়ার অ্যাপ্রোভাল টু জয়েন‘ অপশন চালু থাকলে নতুন অংশগ্রহণকারীরা একটি ভার্চুয়াল অপেক্ষাকক্ষে থাকবেন। আয়োজক অনুমোদন দেওয়ার পরই তারা কলে যোগ দিতে পারবেন।

কলের মান উন্নত করতে আরও দুটি প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে। এর একটি হলো ‘কুইক এইচডি’ , যা কল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চমানের ভিডিও নিশ্চিত করবে। অন্যটি ‘নয়েস সাপ্রেসন’, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠ আরও পরিষ্কারভাবে শোনাতে সহায়তা করবে, এমনকি কোলাহলপূর্ণ পরিবেশ থেকেও কল করলে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এসব ফিচার ধাপে ধাপে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এর ফলে বিভিন্ন ডিভাইসে যোগাযোগ আরও সহজ, নিরবচ্ছিন্ন এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews