ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরনগরী ওদেসায় রাশিয়ার হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে শুক্রবার (১৭ জুলাই) জানিয়েছেন শহরটির উপ-মেয়র ওলেক্সান্দর ফিলাতভ।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি হতাহতের বিষয় এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ওই হামলায় দুই শিশুসহ আটজন আহত হয়েছেন।

তারা জানায়, সর্বশেষ হামলায় আবাসিক ভবন, একটি ধর্মীয় স্থাপনা, একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়, যানবাহন এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের চার বছরের বেশি সময় পর গত কয়েক মাস ধরে উভয় পক্ষের হামলা আরো তীব্র হয়েছে। এতে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে।

জাতিসঙ্ঘ জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলের পর ইউক্রেনে বেসামরিক মানুষের জন্য জুন ছিল সবচেয়ে প্রাণঘাতী মাস।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews