এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ পার করেছে ফর্টিস এফসি। কিরগিজস্থানের মুরাস ইউনাইটেডকে একমাত্র গোলে হারিয়ে আসরের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের ক্লাবটি। ম্যাচে একমাত্র গোল করা ফরোয়ার্ড ইব্রাহিমের চোখ এবার সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। 

ম্যাচের পর হাসিমুখ নিয়ে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশর তারকা ইব্রাহিম বলেন, ‘আমাদের হেড কোচ যেটা বললেন, আমরা বিশ্বাস রাখছি নিজেদের প্রতি। মুরাস অনেক ভালো দল, কিন্তু অপ্রতিরোধ্য নয়। এটা আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে, আমাদের কোচের কথায় আস্থা রাখতে হয়েছে। আমরা তার ঐ কথার উপর অনড় ছিলাম, ৯০ মিনিট পর্যন্ত লড়ে গেছি।’

আপনারা দেখবেন যে, আমরা প্রথম থেকেই বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছি। সাথে এটাও একটা সুযোগ ছিল যেটা আমি আল্লাহর রহমতে গোল করতে পারছি। আলহামদুলিল্লাহ, অশেষ শুকরিয়া।’

জাতীয় দলে সুযোগ আদায় করে নেয়া প্রসঙ্গে ইব্রাহিম বলেন, আমার ব্যক্তিগতভাবে সবসময় এমন লক্ষ্যে থাকি যে দলের মধ্যে থাকতে পারি কি না। মাঝে মধ্যে ম্যাচ যেটা খেলছি, ওখানেও সবসময় চেষ্টা করি দলে থাকার জন্য। শেষ সান ম্যারিনোর ক্যাম্পেও ছিলাম, চেষ্টা করছি। হয়তোবা কোচের এই অল্প সময়ের মধ্যে আমাকে চিন্তা করে নাই, কোচ অনেকের নামও জানে না, একটা কনফারেন্সে বলছিল।’

‘আশা করি এই ম্যাচের পরে কোচ জানবে এবং বাকিটা কৌশলগতভাবে ডিপেন্ড করবে। পরবর্তীতে লিগ সিলেকশনে চেষ্টা করব যে ধারাবাহিকভাবে পারফর্ম করে আমি সবার সাথে স্কোয়াডে চান্স পাই বা খেলতে পারি।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়া ম্যাচে মুরাস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফর্টিস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews