পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশ তারকা। ৭ ম্যাচে নেন ১৩ উইকেট। তবে আসন্ন আসরের আগে তাকে দল থেকে ছেড়ে দিয়েছে লাহোর।
আসন্ন আসরে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে চারজন করে ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ দিয়েছে পিসিবি। নিলামের লাহোর শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ নাঈমকে রিটেইন করেছে তারা। রিশাদের পাশাপাশি ফখর জামান হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মত ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে দলটি।
৮ দলের অংশগ্রহণে আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত গড়াবে পিএসএল। এবারই প্রথমবার সরাসরি নিলাম থেকে দল গোছাবে এর ফ্রাঞ্চাইজিগুলো। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।