মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি নিজের প্রতিষ্ঠানের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। কারণ, বিতর্কিত ধনকুবের জেফ্রি এপস্টিনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। এপস্টিন ছিলেন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী।

গেটস বলেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো ছিল ‘বড় ভুল’। এতে তার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কর্মীদের বলেন,“আমি কোনো বেআইনি কাজ করিনি। কিন্তু তার সঙ্গে মেশা করা উচিত হয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিছু নথি প্রকাশ করেছে। সেখানে একটি খসড়া ইমেইলে এপস্টিন দাবি করেন, তিনি নাকি গেটসকে রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক পরবর্তী সৃষ্ট সমস্যা সামলাতে ওষুধ পেতে সাহায্য করেছিলেন। তবে এই দাবি যাচাই করা হয়নি। গেটস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো অবৈধ কাজ করিনি, অবৈধ কিছু দেখি না।

তিনি জানান, ২০১১ সালে এপস্টিনের সঙ্গে তার পরিচয় শুরু হয়। তখন তিনি জানতেন, এপস্টিন আইনি সমস্যায় ছিলেন এবং তার চলাফেরায় নিষেধাজ্ঞা ছিল। তবুও তিনি বিস্তারিত খোঁজ নেননি—এটিকে এখন তিনি ভুল বলছেন।

গেটস বলেন, ২০১৪ সাল পর্যন্ত তাদের কয়েকবার দেখা হয়েছিল। একবার ব্যক্তিগত বিমানে ভ্রমণও করেন। তবে তিনি কখনও এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে যাননি বা তার বাড়িতে রাত কাটাননি।

তিনি আরও জানান, তার সাবেক স্ত্রী শুরু থেকেই এপস্টিনকে নিয়ে সন্দিহান ছিলেন। এখন অতীতের বিষয়গুলো মনে হলে তার আরও খারাপ লাগে।

গেটসের ভাষায়, তখন অনেক প্রভাবশালী মানুষকে এপস্টিনের সঙ্গে মিশতে দেখে বিষয়টি স্বাভাবিক মনে হয়েছিল। কিন্তু এখন তিনি সেই সময়ের প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews