যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরাইলের হামলা থামেনি। এর মধ্যেই দক্ষিণ লেবাননে এক বোমা বিস্ফোরণে ইসরাইলের ২ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তুরস্কের বার্তা সংস্থা আনদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানায়। ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে জানানো হয়, দক্ষিণ লেবাননের টায়ার জেলার মজিদাল জৌন শহরে বোমাটি বিস্ফোরিত হয়। ইসরাইলি সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, বুধবারই এই দুই সেনার মৃত্যু হয়েছে।

একদিকে হামলা চলছে, অন্যদিকে চলছে শান্তির আলোচনা। যুদ্ধবিরতি ও লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রোমে ইতালি ও যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসেছে লেবানন ও ইসরাইল। তিন দিনের এই বৈঠক বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলের হামলায় অন্তত ৪,৩৩৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ১২,২৫০ জন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews