চীনের গুয়াংজু শহরে স্টাডি সার্কেল চীনের দুই দিনব্যাপী সদস্য ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

অনুষ্ঠানে স্টাডি সার্কেল চীনের সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন ডিরেক্টর, কো-অর্ডিনেটর ও কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এর আগে বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দকে বিমানবন্দরে স্বাগত জানান স্টাডি সার্কেল চীনের নবনির্বাচিত ডিরেক্টর মো. গোলাম কাদের সিদ্দিকী, ডেপুটি ডিরেক্টর আজিজ আহমদ, ডেপুটি ডিরেক্টর ড. মুজাম্মেল হক, পরামর্শ সভার সদস্য সাব্বির আহমদ, সংগঠনের সদস্য আতিকুর রহমান, রেদওয়ানুল হক, আশিকুল ইসলাম শাওন ও মনিরুজ্জামান শিহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বিশেষ করে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, পর্যটন ও শিল্পকারখানা স্থাপনের মতো খাতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় আনার ওপর তাগিদ দেন। এ ছাড়া তারা চীন প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

সম্মেলনকে সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে স্টাডি সার্কেল চীনের নবনির্বাচিত ডিরেক্টর গোলাম কাদের সিদ্দিকী বলেন, এই সম্মেলন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর করতে ভূমিকা রাখবে।

চীনের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রবাসীরা এই সম্মেলনে অংশ নেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews