সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের তিন বন্দর এলাকার কাছ থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান।  খবর ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে ‘অবিলম্বে’ বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

এতে আরও বলা হয়েছে, বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা করা হতে পারে।

সূত্র: আলজাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews