রাজধানীর রমনা থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের পাশের ক্রসিংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আব্দুল বারী (৩২)। তিনি নোয়াখালী সদর উপজেলার মহব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ের পাশের ক্রসিংয়ে একটি মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল বারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার এসআই আবু হানিফ জানান, ডিবি কার্যালয়ের পাশে ক্রসিংয়ে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে আব্দুল বারী নামে ওই চালক গুরুতর আহত হন। ঘটনার পর কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করা হয়েছে।

এসআই আবু হানিফ আরো জানান, নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারকে খবর দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ওই কাভার্ড ভ্যানচালককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews