ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের হামলার শিকার হয়েছে। তবে জাহাজ দুটির নাবিকেরা এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সিবু ১’ ছিনতাই করে ছয় সশস্ত্র জলদস্যু। জাহাজটিতে মোট ২০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন ভারতীয়। অন্যদের মধ্যে একজন করে সিরীয়, সুদানীয় ও ইরাকি নাগরিক রয়েছেন। অপর একজনের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

জাহাজটির নিয়োগকারী প্রতিষ্ঠান এস কে এস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ডের মারায়ে উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী ‘এম/ভি লুতুফ’ জাহাজে হামলা চালায় আট সশস্ত্র জলদস্যু। দুটি ছোট নৌযানে করে এসে একে-৪৭ রাইফেলধারী জলদস্যুরা জাহাজটিতে উঠে ১০ সদস্যের ক্রুকে নিয়ন্ত্রণে নেয়। ওই জাহাজের ক্রুদের মধ্যে ছয়জন ভারতীয় ছাড়াও তুরস্ক, জর্জিয়া ও সার্বিয়ার নাগরিক ছিলেন।

লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই পরপর দুটি জাহাজ জলদস্যুদের কবলে পড়ায় বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews