আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে একটি সাব-কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত মডার্ন মোড়ে এর উদ্বোধন করা হয়।

সাব-কন্ট্রোল রুমটির উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন র‌্যাব-১৩-এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম এবং জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।

এ সময় জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রী এবং ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের সেবা দিতে সাব-কন্ট্রোল রুমটি কাজ করবে। বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য রোধে পুলিশ ও র‌্যাব সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাব-কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধানে সার্বক্ষণিক কাজ করবেন।

তিনি বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং প্রতি বছর অনেক মানুষ প্রাণ হারান।

এ ছাড়া সড়কে কোনো ধরনের যানবাহন ফেলে রাখা যাবে না এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews