ফলো করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সারা দেশের জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের নিয়ে এই জাতীয় সমাবেশ শুরু হয়।

সমাবেশ পরিচালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। 

সমাবেশে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা।

গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করছে ১১ দলীয় জোট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews