রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।

গত বছর ১৬ নভেম্বর ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে এসে আইনজীবীর মাধ্যমে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। সেই আবেদনের প্রায় ৬ মাস পর শুনানি নিয়ে আদালত তাকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেন।

এদিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আগামী ২৪ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন।

গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

একই বছর ৬ নভেম্বর বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তী জামিন দেন।

জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ তাদের জামিন বহাল রাখেন। পরে তারা কারামুক্ত হন।

বিডি প্রতিদিন/এআরএ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews