বছরের শুরুতে টিজার দিয়ে নজর কেড়েছিল ‘হাঙর’ সিনেমা। গত রোজার ঈদে মুক্তির কথা থাকলেও পরে সরে দাঁড়ায় ছবিটি। জানানো হয় পরের ঈদে আসছে। শেষ পর্যন্ত কোরবানির ঈদেও মুক্তি পাচ্ছে না ‘হাঙর’। নির্মাতা তন্ময় সূর্য জানিয়েছেন, একদিনের শুটিং বাকি থাকায় কোরবানির ঈদে ছবিটি আসছে না।
সিনেমাটিতে অভিনয় করেছেন- নেপালি অভিনেতা তন্ময় সূর্য, তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার প্রমুখ।