অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৮ হাজার (৭ হাজার ৯০০) মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আরো ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন এবং তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে বলে জানায় আইওএম।

আইওএম আরো জানিয়েছে, এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে।

তবুও, এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে, অভিবাসীদের মৃত্যু বন্ধে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews