ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো এক ইসরাইলি ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এ হামলা চালানো হয়।

নিহতরা হলেন মোহাম্মদ নাসের আবু আসাদ ও ইব্রাহিম নাসের আবু আসাদ।

ইসরাইলি যুদ্ধবিমানগুলো আল-আকসা শহীদ হাসপাতালের কাছেও দু’টি হামলা চালিয়েছে, যা লক্ষ্যবস্তু হওয়া তাঁবুগুলোর কাছে অবস্থিত ছিল। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের দক্ষিণে গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে।

গত বছরের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও অবরুদ্ধ এই অঞ্চলজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে তারা চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট আই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews