ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে কত মানুষ নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে সবসময় সর্বশেষ তথ্য সাংবাদিকদের পক্ষে পাওয়া সম্ভব হয় না। তবে সরকারি কর্মকর্তা ও কর্তৃপক্ষের বিবৃতি থেকে কিছুটা ধারণা পাওয়া যায়।

এ পর্যন্ত যা জানা গেছে :

ইরান : জাতিসঙ্ঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি শুক্রবার বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ১ হাজার ৩৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

লেবানন : দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার পর্যন্ত ৩৯৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৮৩ জন শিশু ও ৪২ জন নারী।

ইসরাইল : জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ হাজার ৯২৯ জন আহত হয়ে হাসপাতালে নেয়া হয়েছে, যদিও তাদের সবাই ক্ষেপণাস্ত্র হামলার কারণে চিকিৎসা নিচ্ছেন না বলে উল্লেখ করছে তারা।

যুক্তরাষ্ট্র : গত রোববার কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত : দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে।

কুয়েত : কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুইজন সামরিক সদস্য এবং দুইজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এছাড়া অস্ত্র ঠেকানোর সময় ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে একটি মেয়েও নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বাহরাইন : দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে ধ্বংসাবশেষের আঘাতে একজন শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। যদিও তারা বলছে যে, সংখ্যাগুলো তারা নিজস্বভাবে যাচাই করতে পারেনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews