ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বহুদিনের প্রণয় অবশেষে পরিণতি পেতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর খবর সঠিক হলে আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে ৩২ বছর বয়সি জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন ৪১ বছর বয়সি পর্তুগিজ মহাতারকা।

স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় ও প্রেমের শুরু ২০১৬ সালে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগাল অধিনায়ক।

বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ে করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেলা রোনালদো! সম্প্রতি দুজনকেই হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়, যা বিয়ের গুঞ্জন আরও জোরালো করে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ‘দ্য সান’ জানিয়েছে, আগামী শনিবার রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে।

এই ফুনচালেই রোনালদোর জন্ম ও বেড়ে ওঠা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের আপ্যায়ন করানো হবে শহরের পাঁচতারকা স্যাভয় প্যালেস হোটেলে। এদিকে মেক্সিকোর জনপ্রিয় পডকাস্ট ‘হামব্রিয়াদোস’ সম্প্রতি একটি ইনস্টাগ্রাম রিল পোস্ট করে।

সেখানে একটি এআই প্রোগ্রামকে বিশ্বের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের তালিকা তৈরি করতে বলা হয়েছিল। সেই তালিকায় এক নম্বরে রাখা হয় রোনালদোকে। দ্বিতীয় স্থানে ছিলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডন এবং তৃতীয় স্থানে লিওনেল মেসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews