ভিটামিন ‘সি’র অভাব পূরণ
খরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে। সাধারণত ভিটামিন ‘সি’ আমাদের শরীরে জমা থাকে না, তাই প্রতিদিন খেতে হয়। খাবারের তালিকায় ধনেপাতা কিংবা কাঁচা মরিচ থাকলে তা থেকে ভিটামিন ‘সি’ পাওয়া যায়।
কিন্তু এসব রান্না করা হলে সেই ভিটামিন ‘সি’ কোনো কাজে আসে না। অতিরিক্ত তাপে রান্না করা খাবারের ভিটামিন ‘সি’ নষ্ট হয়ে যায়। তাই উত্তম হচ্ছে রান্নার পরিবর্তে তাজা ফলমূল সরাসরি কেটে খাওয়া।
এ ক্ষেত্রে ভিটামিন ‘সি’র ঘাটতি পূরণে খরমুজ বেশ সহায়ক হতে পারে।
হজমশক্তি বাড়ায়
খরমুজে পর্যাপ্ত ফাইবার বা খাদ্য–আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।