নারী এশিয়ান কাপে শক্তিশালী জাপানের বিপক্ষে রক্ষণাত্মক মেজাজে খেলার পথ বেছে নিয়েছিল ফিলিপাইন। আক্রমণে প্রথমার্ধ অক্ষত রেখেছিলেন ফিলিপাইনের গোলকিপার নিনা মিওলো।

কিন্তু  প্রথমার্ধের শেষ মিনিটে ডেডলক ভাঙার পর গোলের উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে জাপানের মেয়েরা। রবিবার (১৫ মার্চ) এএফসি উইমেন’স এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে হারিয়েছে জাপান। খেলার প্রথমার্ধে হয়েছে দুই গোল। বাকি ৫ গোল হয় দ্বিতীয়ার্ধে।

জাপানের হয়ে জোড়া গোল করেছেন টোকো কোগা। একটি করে গোল পেয়েছেন মিনা তানাকা, রেমিনা চিবা, মানাকা মাতসুকুবো, মোমোকো তানিকায়া এবং রিকো উইকি। 

সেমিফাইনালে জাপান পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে। আগামী মঙ্গলবার (১৭ মার্চ) নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে চীন। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে উত্তর কোরিয়ার সামনে জাপান। 

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews