ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে বিজিবি। শুক্রবার সকালে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন-এর লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেছেন। 

সংবাদ সম্মেলনে লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভোটাররা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেদিকে নজরদারি থাকবে। কোথাও কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তাই ৬ প্লাটুন বিজিবি সব সময় টহলে থাকবে। 

তিনি বলেন, একই সঙ্গে পান ছড়ির ২৫টি ওবাবুছড়ার ১টি কেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বিজিবি।

এ সময় ৩ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মো. নাঈমুল মুশফিক নাঈমসহ পানছড়ির ৩ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews