ভারতীয় তারকাদের হলিউড যাত্রার কথা প্রায়ই উঠে আসে সংবাদের পাতায়। বলিউড থেকে হলিউডের এই দৌড়ে দীপিকা-প্রিয়াংকার সঙ্গে জুড়ে গেল আরও এক ভারতীয় অভিনেত্রীর নাম। তিনি আর কেউ নন, শাহরুখের সহ-অভিনেত্রী সায়নী গুপ্ত। হিন্দি টেলিভিশন, সিনেমা, সিরিজের অত্যন্ত পরিচিত মুখ তিনি। এবার হলিউডে অভিষেক হচ্ছে তার। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর চলতি বছরের শুরুতেই ‘আসমানি’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে। এবার আন্তর্জাতিক মঞ্চে নয়া অধ্যায় শুরুর অপেক্ষায় তিনি।

আমেরিকান ছবি ‘আর্যা’র হাত ধরে ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে অভিনেত্রী। সিনেমার এক্সিকিউটিভ প্রযোজকের ভূমিকাতে থাকছেন সায়নী গুপ্ত। নতুন জার্নি নিয়ে খুবই উচ্ছ্বসিত। সায়নীর কাছে হলিউডে পা রাখা ছিল অবশ্যম্ভাবী। তার কথায়, এটা হতেই হতো। অনেকদিন ধরেই এই জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখেছি। প্রথম ছবিতেই এত সুন্দর একটি চিত্রনাট্য এবং দুর্দান্ত একটি চরিত্র পাওয়ায় আমি কৃতজ্ঞ।

সায়নী বলেন, আমি বৃটিশ ছবি ও শো করেছি। তাই সেই জায়গায় আমার প্রথম কাজ নয়। তবে প্রথম মার্কিন প্রযোজনা। এটা নিঃসন্দেহে ক্যারিয়ারের একটি মাইলফলক। আশা করি, এমন আরও অনেক সুযোগ আসবে। তিনি আরও বলেন, এই গল্পটি অসাধারণ। হলিউডে কাজ করার জন্য আমি সঠিক ছবির অপেক্ষা করছিলাম। আর সেই অপেক্ষার ফল মিলেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews