ওটিটি প্ল্যাটফর্মে একাধিক প্রশংসিত কাজে দেখা গেছে দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমিকে। এবার চরকির নতুন অরিজিনাল কনটেন্ট ‘রঙিন সুরমা’-য় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত সীমিত দৈর্ঘ্যের এই ফ্যামিলি ড্রামা নির্মিত হয়েছে একটি মিথ্যা, অসংখ্য চিঠি এবং এক দম্পতির অটুট ভালোবাসার গল্পকে কেন্দ্র করে।

কনটেন্টটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে আফজাল হোসেন ও আফসানা মিমির অভিনয়। দীর্ঘ অভিনয়জীবনে দুজনই টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিতে নিজস্ব অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করেছেন। এবার ওটিটিতে তাঁদের এক ফ্রেমে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক!

চরকির এই অরিজিনাল ফ্লিকের গল্পে পারিবারিক সম্পর্ক, আবেগ, ভালোবাসা এবং জীবনের অপ্রত্যাশিত মোড় উঠে আসবে। একটি ছোট্ট মিথ্যা কীভাবে অসংখ্য চিঠির মাধ্যমে এক দম্পতির সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়, সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘রঙিন সুরমা’য়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews