মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

বুধবার (২০ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত জহিরুল বেপারী (২৬) সদর উপজেলার মস্তফাপুর এলাকার জাকির বেপারীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিল জহিরুল। এসময় অজ্ঞাত একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র রামদা ও ছেনদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে হামলাকারীরা। এতে তার বাম হাতের কবজি ও পিঠে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদরের ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews