জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ‘ব্যাক করেছে’ (ফিরে এসেছে)—এক ফেসবুক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্য নিয়ে নানা আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। এই পোস্টকে কেন্দ্র করে কেউ কেউ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের কারও কারও বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ সামনে এনেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মাহফুজ আলম এখন যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন, সেই সরকার থেকে তাহলে তখন তিনি কেন সরে দাঁড়াননি।

অবশ্য মাহফুজ আলম এমন এক সময়ে আওয়ামী লীগের ফেরা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন ২.০’–এর বিষয়টি আলোচনায় এনেছেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী–অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। এ ছাড়া ভারতের কিছু গণমাধ্যম সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকারও প্রকাশ করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews