বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন চট্টগ্রামের কুয়াইশ এলাকার বাসিন্দা মো. ইয়াছিন আরাফাত।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ঢাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ইয়াছিন আরাফাত সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি সামনের সারির নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইয়াছিন আরাফাত বলেন, ঢাকা মহানগর উত্তরের কমিটিতে দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীতের চেয়ে আরও সক্রিয় ভূমিকা রেখে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে তিনি তার মেধা ও যোগ্যতা কাজে লাগাবেন।

এছাড়া নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews