পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিবছরের মতো এবারও ১৪ আগস্ট গুগলের হোমপেজে পাকিস্তানের জাতীয় পতাকাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
এবারের ডুডলে আকাশি-নীল পটভূমিতে পাকিস্তানের সবুজ-সাদা জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে। পেছনে মেঘের মতো নকশায় ‘গুগল’ লেখা রয়েছে। পুরো নকশায় মেঘের ওপর জাতীয় পতাকা উড়ছে- এমন একটি আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

পাকিস্তানি আইপি ঠিকানা থেকে গুগলে প্রবেশকারী ব্যবহারকারীদের হোমপেজে ডুডলটি দেখা যাচ্ছে। এছাড়া পাকিস্তানিদের বড় জনগোষ্ঠী রয়েছে- এমন কিছু অঞ্চলেও এটি প্রদর্শিত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দশক ধরে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডলের মাধ্যমে দেশটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে গুগল। স্বাধীনতা দিবস ছাড়াও পাকিস্তানের সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিংবদন্তি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খান এবং সমাজকর্মী আব্দুস সাত্তার এধি উল্লেখযোগ্য। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews