গ্রামের অল্প কয়েকজন বাসিন্দার কাছে এটাই জীবনের স্বাভাবিক ছন্দ। এটি এমন এক এলাকা, যেখানে বেশির ভাগ দিন উল্লেখ করার মতো কোনো ঘটনাই ঘটে না। তবে চলতি মাসেই নিস্তব্ধ গ্রামটি সাময়িকভাবে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটিতে পরিণত হতে যাচ্ছে।

১২ আগস্ট আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একটি পূর্ণ সূর্যগ্রহণ পার হয়ে যাবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে এমন একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।

মাদ্রিদভিত্তিক পদার্থবিদ ড. মারিয়া তেরেসা লোপেজ সানচেজ বলেন, ১৯১২ সালের পর এবারই প্রথম স্পেনের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা সম্ভব হবে।

তবে এই পূর্ণ সূর্যগ্রহণ কেবল ইউরোপের একটি সরু পথজুড়েই দেখা যাবে। আর আভেইয়ানোসা দে মুয়োনো গ্রামটি ঠিক সেই পথের মধ্যেই পড়বে। তবে সূর্যগ্রহণ দেখতে এই ছোট্ট গ্রামটির এতটা আকর্ষণীয় হয়ে ওঠার পেছনে একটি বিশেষ কারণ হলো এর প্রাকৃতিক পরিবেশ। এখানকার সোনালি গমখেত আর নিচু টিলার বিস্তৃত প্রান্তরের কারণে খুব ভালোভাবে পশ্চিম দিগন্তকে দেখা যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews