জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ বলেছেন, দেশটাকে ধ্বংসস্তুপ থেকে বের করে সুন্দর করে গড়ে তোলা হবে। আমরা এ দেশে বসবাস করি। আমরা বাংলাদেশি। আমরা গর্বে সঙ্গে পরিচয় দেই, আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি। বারবার আমাদের দাবিয়ে রাখার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই দীর্ঘায়িত হয়নি। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিজের জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি, জীবনের চেয়ে আমাদের দেশকে বেশি ভালোবাসি। এখন আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।

এতে সালাম গ্রহণ করেন হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দুর্জয় হবিগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

দিবসের প্রথম প্রহরে হুইপ জি কে গউছ এমপি প্রথমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews