সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার এই স্লোগানকে ধারণ করে বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হসপিটাল। প্রতি বছর এই দিবসটিকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে হসপিটালটি।

রোববার দুপুরে র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা: এম সাঈদুল হক। র‌্যালিটি রাজধানীর কাকরাইল মোড়ে হসপিটালের সামনে থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হসপিটালের সামনে এসে শেষ হয়।

এ সময় লিভার দিবসের বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হসপিটালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকে র‌্যালিতে অংশ নিতে দেখা যায়।

র‌্যালি শেষে হসপিটালের কনফারেন্স রুমে সুস্থ লিভার সুন্দর জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন ডা: এম সাঈদুল হক।

তিনি বলেন, ‘প্রতিবছর পৃথিবীজুড়ে প্রায় ২০ লাখ মানুষের লিভার রোগে মৃত্যু হয়। ১৫০ কোটি মানুষ দীর্ঘস্থায়ী লিভার রোগে ভুগছে। তবে নীতিমালা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে লিভার রোগের ৯০ শতাংশ প্রতিরোধযোগ্য।’

তিনি আরো বলেন, ‘একটি সুস্থ লিভার প্রথম ধাপে ফ্যাটিলিভারে (চর্বিযুক্ত লিভার) পরিণত হয়। ধারাবাহিকভাবে পরবর্তী সময়ে ফাইব্রোসি, সিরোসিস এবং শেষ ধাপ তথা লিভার ক্যান্সারে পরিণত হয়। তবে বর্তমানে দেশে লিভার সিরোসিস পর্যায় পর্যন্ত সঠিক চিকিৎসায় ও নিবিড় পরিচর্যায় সহজে নিরাময়যোগ্য বলে গণ্য করা হয়।’

অনুষ্ঠানে ডা: মো: আব্দুল্লাহিল কাফী, ডা: দেবাশীষ রায় ও ডা: অমিত কুমার ঘোষকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক ডা: নাজনীন সুলতানা বলেন, ‘মিনার্ভা হসপিটাল সর্বদা আর্ত-মানবতার সেবায় ব্রত। দেশের সর্বস্তরের মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে আমাদের চিকিৎসকবৃন্দ সর্বদা বদ্ধপরিকর।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews