ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে ছাত্রদল নেতার ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জালালকাঠি বাজারে শনিবার রাতে এ ঘটনা ঘটে। হামলার শিকার শরিফুল ইসলাম ওয়ার্ড ছাত্রদল আহ্বায়ক। শরিফুল ইসলাম বলেন, জালালকাঠি বাজারে কথা আছে বলে আমাকে ডেকে নিয়ে মারধর করা হয়। এলাকায় মাদকসেবীদের বাধা দেওয়ায় এ হামলা হয়েছে বলে জানান তিনি। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খসরু কাজী জানান, শরিফুল ইসলাম আমাকে ও আওয়ামী লীগ নেতাদের গালাগাল করেছেন। আমি তাকে ডেকে কারণ জানতে চাই। তিনি বলেন, এলাকায় কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না। তখন আমার চাচাতো ভাইয়েরা তাকে কয়েকটা চড়থাপ্পড় দেয়। অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আলম কাজী বলেন, ওই ছেলেটা (শরিফুল) আমাদের গোষ্ঠী তুলে গালাগাল করেছে। কারণ জানতে গিয়ে কেউ সামান্য ধাক্কা দেয়। আমি দূরে দাঁড়িয়ে ছিলাম। সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ঘটনাটি শুনছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews