কানাডার টরন্টোয় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া—বলিউডে এমন গুঞ্জন বহুদিনের। প্রিয়াঙ্কার অসুস্থ বাবা নাকি নিজের মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন বলে শোনা যায়। তবে সত্যি-মিথ্যে যা-ই হোক, ‘ডন-২’-এর পর প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলেছেন দুই তারকা।

প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্কের গুঞ্জন শুরু হয় তাদের ক্যারিয়ারের শুরুতেই। ২০০৬ সালে ফারহান আখতারের ‘ডন’ ছবিতে প্রথম জুটি বাঁধেন তারা। এর আগে বলিউডের নানা পার্টিতে তাদের পরিচয় ছিল। ২০১১ সালে ‘ডন-২’-এর শুটিংয়ে তারা আরও কাছাকাছি আসেন। বিভিন্ন ফটোশুটে একসঙ্গে সময় কাটান এবং শুটিংয়ের বাইরেও একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়।

- Advertisement -

‘ডন টু’-এর পর শাহরুখের আচরণ প্রিয়াঙ্কার প্রতি পুরোপুরি বদলে যায় বলে জানা যায়। তিনি পরিচালক-প্রযোজকদের প্রিয়াঙ্কাকে তাদের ছবিতে নেওয়ার জন্য অনুরোধ করতেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে প্রিয়াঙ্কাকে শাহরুখের পাশে দেখা যেত এবং তার বাড়িতেও প্রিয়াঙ্কা প্রায়শই যেতেন বলে জল্পনা রয়েছে।

বলিপাড়ার লোকজনের মতে, শাহরুখের কথায় প্রিয়াঙ্কাকে করণ জোহরের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়, যদিও সে সময় প্রিয়াঙ্কা করণের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন না। পার্টিতে শাহরুখ প্রিয়াঙ্কার গালে চুম্বন এঁকে দেন, যা ক্যামেরায় ধরা পড়ে। তবে প্রিয়াঙ্কা তা সৌজন্যের খাতিরে বলে উড়িয়ে দেন।

এসব দেখে রেগে যান শাহরুখ-পত্নী গৌরী। পার্টিতে কেন প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ—তা নিয়ে প্রকাশ্যে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। অনেকে বলেন, গৌরীর কথায় করণসহ বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কট করে। ‘ডন ২’-এর পর প্রিয়াঙ্কার সঙ্গে আর জুটি বাঁধেননি শাহরুখ। এর পেছনে গৌরীর হাত রয়েছে বলে গুঞ্জন। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে ফের বড়পর্দায় দেখা গেলে বিবাহ বিচ্ছেদের হুমকি দিয়েছিলেন গৌরী, এবং শাহরুখ নিজের ভাবমূর্তি রক্ষায় গৌরীর দাবি মেনে নেন।

এক সময় শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ‘সালুট’ নামে একটি বায়োপিক করার কথাও উঠেছিল, তবে শাহরুখকে দেখেই পিছিয়ে যান প্রিয়াঙ্কা। বলিউড ছেড়ে হলিউডে সাফল্য পান তিনি। ২০১৫ সালে ‘কোয়েন্টিকো’ সিরিজের হাত ধরে তার যাত্রা শুরু। হলিউডে সাফল্যের ফাঁকেও শাহরুখের সঙ্গে তার সম্পর্কের কথা উঠে এসেছে। এক চ্যাট শোয়ে একটি জ্যাকেট দেখিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তার প্রাক্তন প্রেমিক তাকে সেটি উপহার দিয়েছেন; একই রকম জ্যাকেট শাহরুখকেও পরতে দেখা গেছে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews