বিবাহবার্ষিকীতে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে বন্দি কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা শ্রীনিবাসের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী বিজয়লক্ষ্মী এবং ছেলে বিনীশ। রেনুকাস্বামী হত্যা মামলায় বর্তমানে কারাবন্দি রয়েছেন এই দক্ষিণী তারকা। 

কারা কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে গত সোমবার তিনি স্ত্রী ও সন্তানের সঙ্গে প্রায় ৩০ মিনিট সময় কাটানোর সুযোগ পান।

কারাগারের নিয়ম অনুযায়ী সিসিটিভি ক্যামেরার কঠোর নজরদারিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং তাদের মধ্যকার সমস্ত কথোপকথন রেকর্ড করা হয়েছে। একজন কারা কর্মকর্তার উপস্থিতিতে দর্শন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কারা কর্তৃপক্ষ এই সাক্ষাতের জন্য কেবল তিনজনকে উপস্থিত থাকার অনুমতি দিয়েছিল।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী চিত্রদুর্গের বাসিন্দা রেনুকাস্বামীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে চার্জশিটে দর্শনের নাম রয়েছে। ২০২৪ সালের ৯ জুন বেঙ্গালুরুর কামাক্ষীপালাইয়া এলাকা থেকে ভুক্তভোগী রেনুকাস্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবর মাসে কর্ণাটক হাইকোর্ট চিকিৎসার স্বার্থে দর্শনকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। তবে হাইকোর্টের এই জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে কর্ণাটক সরকার ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, যার ফলে এই আইনি প্রক্রিয়া বর্তমানে আরও জটিল রূপ নিয়েছে।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews