‘আগে কখনো দেখা যায়নি এমন শক্তি প্রয়োগের’ হুমকি ট্রাম্পের

‘আগে কখনো দেখা যায়নি এমন শক্তি প্রয়োগের’ হুমকি ট্রাম্পের

আন্তর্জােতিক ডেস্ক

১ মার্চ, ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না করতে সতর্ক করেছেন। তিনি বলেছেন, তারা যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর হামলা চালায়, তার জবাব কঠোর হবে।

তিনি তার ট্রুথ সোশালে লিখেছেন, ‘ইরান কিছুক্ষণ আগে জানিয়েছে যে, তারা আজ খুব শক্তভাবে আঘাত হানবে, আগের চেয়ে কঠোরভাবে। তাদের সেটা করা ঠিক হবে না; কারণ তারা যদি সেটি করে, আমরা তাদের বিরুদ্ধে আগে কখনো দেখা যায়নি—এমন শক্তি ব্যবহার করব!’

খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনীর (আইআরজিসি) হামলার ঘোষণার পর ট্রাম্প এ ঘোষণা দিলেন।

কয়েক ঘণ্টা আগে আইআরজিসি বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান কয়েক মুহূর্তের মধ্যে শুরু হবে, যা দখলকৃত ভূখণ্ড এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলোকে নিশানা করবে।

পূর্বকোণ/পিআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews