বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শাখার উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়বিচারের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তারা বলেন, ইতিহাসের এ আত্মত্যাগ নতুন প্রজন্মকে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করবে। শহীদদের আদর্শ ও ত্যাগকে জাতীয় জীবনে যথাযথ মর্যাদায় ধারণ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো: রেজওয়ানুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ব্যানার লাগিয়ে যে প্রোগ্রাম করা হচ্ছে এর পেছনে রয়েছে শিবিরের প্রতিটি কর্মীর রক্ত। ক্যাম্পাস থেকে বৈষম্য দূর করতে গণরুম, গেস্টরুম কালচার বন্ধ করতে হবে। প্রতিটি ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে।’

অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews