আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

হাম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ  অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে।

তিনি বলেন, এই যে আমি তাদের (জামায়াতে ইসলামীর) যে সমালোচনা করছি, তা নিয়ে যখন সামাজিক মাধ্যমে নিউজ হবে, তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে।

এই বিএনপি নেতা বলেন, ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে তারা করেছে। এখন ছাত্রলীগ ওদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews