ধর্ষণের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কলকাতার বিনোদন অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।



ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অর্ঘ্য মুখার্জি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত তার পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকার একটি ফ্ল্যাটে ডেকে নেন। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং পরবর্তীতে অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়।



এ ঘটনায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি ভাবতেও পারছি না যে এমন কোনো ঘটনা ঘটতে পারে। একজন নারী হিসেবে আমি চাই, যদি ও সত্যিই এই অপরাধ করে থাকে, তবে যেন তার কঠিনতম শাস্তি হয়। আইনের ওপর আমার পূর্ণ ভরসা রয়েছে।”



অভিনেত্রী আরও জানান, অর্ঘ্যকে তিনি ব্যক্তিগতভাবে নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সহকারী হিসেবে কাজ করছিলেন। পুরো ঘটনা সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না বলেও স্পষ্ট করেন শ্রাবন্তী।



এদিকে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে চ্যাটার্জিহাট থানা পুলিশ। তদন্ত শেষ হওয়ার পরই এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews