গোপালগঞ্জে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী থানার তিলছড়া গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকা ছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। আর এই অপরাধে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেন দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদাল এই রায় প্রদান করেন। রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার মো: তৌফিকুল ইসলাম জানান, ‘এই রায়ে তারা সন্তুষ্ট।’

এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলেও তিনি মনে করেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: কদরে আলম খান জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews