যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ওয়ারেন ই. বার্গারের একটি ঐতিহাসিক বক্তব্য আছে: ‘একটি স্বাধীন জাতির স্বাধীনতার ভিত্তি টিকিয়ে রাখতে আদালতের ওপর আস্থা অপরিহার্য। আর এই আস্থা তখনই ভেঙে পড়ে, যখন দীর্ঘসূত্রতার কারণে বিচার বঞ্চিত হয়।’

পাঠক এবার এ বক্তব্যের সঙ্গে রাজধানীর পল্লবীতে ঘটা ৮ বছরের শিশু হত্যাকাণ্ডের পর তার বাবার বক্তব্যের সঙ্গে মেলান। তিনি বলেছেন, মেয়ে হত্যার বিচার তিনি চান না। নাগরিক হিসেবে তাঁর ও আমাদের স্বাধীনতার ভিত্তিটা আসলে কতটা অটুট আছে?

একটা রাষ্ট্রের আইনের শাসন ও বিচার ব্যবস্থার ওপর কতটা অনাস্থা তৈরি হলে সন্তানের রক্তের ওপর দাঁড়িয়ে একজন বাবা এমনটি বলতে পারেন। কিন্তু এমন ঘটনা তো এ দেশে এ প্রথম নয়। এর আগেও আরও ঘটনায় স্বজনেরা বিচার না চাওয়ার অসহায়ত্ব আমরা দেখেছি। তাতেও কি কিছু যায় আসে আমাদের? রাষ্ট্র বা সরকারের কর্ণধারদের?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews