হিলারি ক্লিনটন বলেছেন, তিনি এপস্টিনের সঙ্গে দেখা করা বা কথা বলার কথা মনে করতে পারছেন না। তাঁর স্বামী বিল ক্লিনটন এপস্টিনকে চিনতেন। তবে তিনি কোনো অপরাধ বা এপস্টিনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা থাকার কথা অস্বীকার করেছেন।
বিল ক্লিনটন বলেছেন, তিনি দুই দশক আগে এপস্টিনের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নেন। ২০১৯ সালে মারা যাওয়া এপস্টিনের সঙ্গে কোনো একসময়ে সম্পর্ক রাখায় অনুতপ্ত বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার ক্লিনটনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে জার্মানির বার্লিনে বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেছেন, এই সাক্ষ্য গ্রহণ রিপাবলিকান পার্টির একটি কৌশল, যাতে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্ন থেকে মনোযোগ সরানো যায়।