সৌরভ গাঙুলি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি ও কুইজ শো ‘দাদাগিরি’র উপস্থাপনা আর করবেন না, এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। জি বাংলার আগ্রহ থাকা সত্ত্বেও তিনি এ রিয়েলিটি শোর সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হননি। তখন থেকেই গুঞ্জন চলছিল, কে উপস্থাপনা করবেন ‘দাদাগিরি’। এবার জানা গেল এটি উপস্থাপনার দায়িত্ব নিচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। ভারতীয় গণমাধ্যমের খবর, ইতোমধ্যে দেবের উপস্থাপনায় প্রোমো শুটিং হয়েছে। কিছুদিনের মধ্যেই চ্যানেলের পক্ষ থেকে প্রোমো প্রকাশ করা হবে। প্রতিবারের মতোই জেলায় জেলায় দাদাগিরির অডিশন চলবে। প্রতিযোগিতায় মাঝেমধ্যে দেখা যাবে বিশেষ অতিথি শিল্পীদেরও। এদিকে,শোনা যায়, দাদাগিরি ছেড়ে সৌরভ গাক্সগুলী ‘বিগ বস’ উপস্থাপনা করবেন। শিঘ্রই স্টার জলসায় বিগ বস বাংলার নতুন সিজন আসছে।