ঢাকার ধামরাইয়ে পাম্পে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় করিম ফিলিং স্টেশনের মালিক মনির হোসেনকে এই ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মনির হোসেন পরিচয় গোপন করে পাম্পের ম্যানেজার পরিচয় দিয়ে মোবাইল ফোনে জানান, পাম্পের মেশিনের সমস্যার কারণে মাঝে মাঝে এমন সমস্যা হতে পারে। ম্যাজিস্ট্রেট যখন এসেছিলেন সেই সময় একটি মেশিনে সমস্যা দেখা দেওয়ার কারণে তেল কম বের হতো। তাই এই জরিমানা করা হয়।

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত করিম ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি।

জানা যায়, দীর্ঘদিন ধরে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল বিক্রির সময়ে গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগ ছিল পাম্পটির বিরুদ্ধে। গ্রাহকদের একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছিল। ১০ লিটার তেলের স্থানে ৮ লিটার বা কিছু কম বেশি পাওয়া যেত বলে সাধারণ গ্রাহকরা জানিয়েছেন।  এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলছিল বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান, গ্রাহকদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এমন অভিযানের ফলে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধ হবে এবং অন্যান্য পাম্প মালিকরাও সতর্ক হবেন বলে আশা করি।

এনআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews