স্টেডিয়ামের মাইকে ঘোষক গর্বিত কণ্ঠে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন ১৯৯৯ সালের সেই ঐতিহাসিক স্মৃতি। ২৬ বছর আগে, সেবার পুরুষ সাফ গোল্ড কাপের ফাইনালে গোয়ার এই জওহরলাল নেহরু স্টেডিয়ামেই ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নের ট্রফি হাতছাড়া হয়েছিল লাল-সবুজ প্রতিনিধিদের। ভারতের হয়ে গোল দুটি করেছিলেন গোয়ার স্থানীয় ফুটবলার ব্রুনো কুটিনহো এবং কিংবদন্তি স্ট্রাইকার বাইচুং ভুটিয়া।

২৬ বছর পর যেন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল গোয়ার মাটিতে। অষ্টম নারী সাফের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে নিজেদের ট্রফিটা হাতছাড়া করল বাংলাদেশ দল। জমকালো এই ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি আলোকিত করেন গোয়া রাজ্য সরকারের একজন মন্ত্রী।


টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে এবার সুযোগ ছিল হ্যাটট্রিক শিরোপা জয়ের এক অনন্য মিশন সম্পূর্ণ করার। কিন্তু মিশন রানার্সআপ হয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। তবে ফাইনালে এমন পরাজয়ে ফুটবলারদের দুঃখে ভেঙে পড়ার বা হতাশ হওয়ার কিছু নেই। কারণ, শেষ পর্যন্ত লড়াই করে চ্যাম্পিয়ন হতে না পারলেও অন্তত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা তো বুক চিতিয়ে খেলে গেছে মেয়েরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews