সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের এক ব্যক্তির অদ্ভুত পানীয় পানের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে একটি প্লাস্টিকের কাপে জীবন্ত ব্যাঙ থাকা অবস্থায় পানীয় পান করতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই জীবন্ত প্রাণীর সঙ্গে এমন আচরণ এবং পানীয়টির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে ভিডিওটি কোথায়, কখন ধারণ করা হয়েছে এবং পানীয়তে জীবন্ত ব্যাঙ রাখার কারণ কী- এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র : গুগলি নিউজ