পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রতœতাত্ত্বিক রহস্য অবশেষে সমাধান হতে চলেছে। বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, ঈস্টার দ্বীপের বিশালাকার পাথরের মূর্তিগুলোকে হাটিয়ে নিয়ে গিয়ে স্থাপন করা হয়েছিল।
৩ডি মডেলিং ও বাস্তব পরীক্ষার মাধ্যমে গবেষকরা দেখিয়েছেন, দ্বীপবাসীরা দড়ির সাহায্যে মূর্তিগুলোকে সামনে পিছনে দোলাতে দোলাতে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতেন, ঠিক যেন মূর্তিগুলো হাঁটছে। এ পদ্ধতিতে ভারী যন্ত্রপাতি ছাড়াই কয়েক টন ওজনের মূর্তি সহজেই স্থানান্তর করা সম্ভব ছিল।

প্রতœতাত্ত্বিকদের মতে, এই আবিষ্কার প্রমাণ করে যে, রাপা নুই (ঈস্টার দ্বীপের আদি নাম) সভ্যতা অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও বৈজ্ঞানিক চিন্তাধারায় সমৃদ্ধ ছিল। মূর্তিগুলো কীভাবে বহুদূর থেকে এনে স্থাপন করা হয়, সেই প্রাচীন রহস্যের অবসান ঘটল এই গবেষণায়। সূত্র : মেট্রো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews