অবশেষে স্বপ্নের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রায় দুই যুগ পর ক্যাঙ্গারুর দেশ থেকে এসেছে আমন্ত্রণ। আগস্টের এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজটও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া যেন বাংলাদেশী ক্রিকেটারদের জন্য সোনার হরিণ সমতুল্য। কোনো টুর্নামেন্ট হলে ভিন্ন কথা, তবে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ স্বপ্নই বটে!

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যুগ পার করে দেয়া সাকিব-তামিমরাও অস্ট্রেলিয়ায় খেলেছেন মোটে একবার। তবুও সেই সাদা কালো যুগে। ২০০৮ সালে শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল দুই দল।

অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার বাংলাদেশ টেস্ট খেলেছিল ২০০৩ সালে। সিরিজের দুই ম্যাচেই যদিও হেরেছিল টাইগাররা। সেই দলে খেলা কেউ এখন আর ক্রিকেটে নেই।

অবশেষে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।

সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২২ আগস্ট থেকে, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

মূল সূচি অনুযায়ী এই সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। কিন্তু টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সেই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে অজিরা।

ফলে বাংলাদেশের সফরটি এগিয়ে এনে এই বছরের আগস্টে নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট খেলতে পারেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews